Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

মেহেন্দিগঞ্জে ৪ প্রার্থী নির্বাচন বর্জন

স্থানীয় প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে ৪ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

এরা হলেন-বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম লাবু (আনারস), ইসলামী আন্দোলনের প্রার্থী মেজর (অব.) নাসির উদ্দিন খান (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার কানন (তালা) ও বিএনপি সমর্থিত প্রার্থী নারী ভাইস চেয়ারম্যান মুনমুন আক্তার রুবি (ফুটবল)।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোট বর্জনের বিষয়টি লিখিতভাবে আমাকে জানানো হয়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৩৭ PM . বিভাগঃ , .

0 comments for " মেহেন্দিগঞ্জে ৪ প্রার্থী নির্বাচন বর্জন "

Leave a reply

    আর্কাইভ