Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

জবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বি’ ইউনিটের ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান-১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য-৭৫টি) বিপরীতে ৯ হাজার ৭ শত ৬৭ জনকে (মানবিক-৬,৮১৭ জন, বিজ্ঞান-১,৭৫৪ জন এবং বাণিজ্য ও অন্যান্য-১১৯৬) প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এবার ‘বি’ ইউনিটে আবেদন করা ৫০ হাজার ৫ শত ৬৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৬ হাজার ৯ শত ৮৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৭:৪৪ PM . বিভাগঃ , .

0 comments for " জবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ "

Leave a reply

    আর্কাইভ