Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-৫

 
স্থানীয় প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপভ্যান ও কাভার্ডভ্যান সংঘর্ষ হয়। এসময় পিকআপভ্যনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে উঠে গেলে ঘটনাস্থলে তিন জন নিহত ও ৫ জন আহত হন।

রোববার সকাল ৭টার দিকে উপজেলায় জামুরকি পাকুলায় নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

মির্জাপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন জুবায়েদ জানান, টাঙ্গাইল থেকে পিকআপভ্যানটি ঢাকায় আসছিল। পথে মির্জাপুরে জামুরকি পাকুলায় নামক এলাকায় ওপর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে উঠে যায়। এতে পিকআপভ্যান চালকসহ দোকানে থাকা দুই জন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ সার্জেন জুবায়েদ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১৬ AM . বিভাগঃ , .

0 comments for " মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-৫ "

Leave a reply

    আর্কাইভ