Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

লিইচেস্টার সিটির কাছে লজ্জার হার ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক: লিইচেস্টার সিটির ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ অতিথি হিসেবে খেলতে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের লজ্জা উপহার দিল স্বাগতিকরা। লুইস ফন গালের শিষ্যদের ৫-৩ গোলে হারায় লিইচেস্টার সিটি।

তবে, আবারো জ্বলে উঠেছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এ ম্যাচেও গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে পাড়ি জমানো ডি মারিয়া। কিন্তু দলের হার এড়াতে পারেন নি তিনি। তবে, ম্যাচের শুরুতে টাচলাইনে পিছলে পড়ে আঘাত পান ডি মারিয়া।

ম্যাচের শুরুতে ফন গাল মূল একাদশে মাঠে নামায় রাফায়েল, মার্কোস রোহো, হেরেরা, ওয়েইন রুনি, ডি মারিয়া, ফ্যালকাও আর ভন পার্সিকে। গোলের দেখাও মেলে ম্যাচের শুরুতেই।

ম্যাচের ১৩ মিনিটে কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের দারুণ একটি ক্রস থেকে বল পেয়ে ডাচ তারকা ভন পার্সি গোল করে দলকে লিড এনে দেন। এর তিন মিনিট পর ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করেন ডি মারিয়া। এবারে বলের জোগানদাতা ছিলেন ম্যান ইউয়ের অধিনায়ক ওয়েইন রুনি।

২-০ তে এগিয়ে যাওয়া ম্যান ইউয়ের বিপক্ষে এক মিনিট পরেই (১৭ মিনিটে) ব্যবধান কমাতে স্বাগতিকদের হয়ে গোল করেন লিইচেস্টার সিটির উলোয়া। জ্যামি ভারডির অ্যাসিস্টে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ এগিয়ে থেকে অতিথি হিসেবে খেলতে আসা ম্যান ইউ বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারো লিড বাড়ায় ফন গালের শিষ্যরা।

ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে আন্দ্রে হেরেরা লিইচেস্টার সিটির জালে বল জড়াতে ভুল করেন নি। তবে, ম্যাচের ৬২ মিনিটে রাফায়েলের অবৈধ বাধা প্রদানের ফলে পেনাল্টি পায় লিইচেস্টার সিটি। সেখান থেকে গোল করেন ডেভিড নুগেন্ট।

নুগেন্টের গোলের দুই মিনিট পরেই সমতায় ফিরে লিইচেস্টার সিটি। ম্যাচের ৬৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন এস্তেবান ক্যামবিয়াসো। এবারো বলের জোগানদাতা ভারডি। ম্যাচের ৭৬ মিনিটে ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নিয়ে ফন গাল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান হুয়ান মাতাকে। এর তিন মিনিট পরেই ভারডি নিজেই গোল করে লিইচেস্টার সিটিকে প্রথমবারের মতো লিড এনে দেন।

ম্যাচের ৮৩ মিনিটে দশ জনের দলে পরিনত হয় ম্যান ইউ। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ব্লাকেট। পেনাল্টি থেকে এবার গোল করেন লিইচেস্টার সিটির প্রথম গোলদাতা উলোয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে লিইচেস্টার সিটির কাছে ৫-৩ গোলের পরাজয় মেনে নিতে বাধ্য হয় ম্যান ইউ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:১৩ PM . বিভাগঃ .

0 comments for " লিইচেস্টার সিটির কাছে লজ্জার হার ম্যানইউয়ের "

Leave a reply

    আর্কাইভ