প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
প্যান প্যাসিফিক শিরোপা ইভানোভিচের
স্পোর্টস ডেস্ক: প্যান প্যাসিফিক টেনিস ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ। প্রতিযোগিতার ফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিযেছেন সাবেক এক নাম্বার।কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ দিকে বিজয়ীর হাসি হেসেছেন ইভানোভিচ । ৬-২, ৭-৬ (৭/২) গেমে ওজনিয়াকিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছেন এই সার্বিয়ান তারকা। জয় পেতে খুব বেশি সময় নেননি ২৬ বছর বয়সী ইভানোভিচ। মাত্র ৯৯ মিনিটের যুদ্ধেই তিনি হারিয়েছেন ওজনিয়াকিকে।
দুর্ভাগ্য, দুই সপ্তাহ আগে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছেন ওজনিয়াকি। প্যান প্যাসিফিকের কোর্টেও সাফল্য ধরা দেয়নি। তাকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছেন ইভানোভিচ।