Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

চাঁপাইনবাবগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৩

স্থানীয় প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আজ রবিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সামসুল আলম (৫৫)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ঘাটে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কান্তু মেম্বারের লোকজনের সাথে ঘাটের ইজারাদারদের টোল নিয়ে কথা কাটাকাটি হয়। 

ঘটনার সুত্র ধরে আজ রবিবার দুপুর ২টার দিকে উভয় পক্ষ লাঠিসোটা ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটানো হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৭:১৭ PM . বিভাগঃ .

0 comments for " চাঁপাইনবাবগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৩ "

Leave a reply

    আর্কাইভ