Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

কাজে যোগ দিয়েছেন নতুন শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক: নজরুল ইসলাম খান শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন।
আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন সচিবকে স্বাগত জানান।
স্বাগত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, ‘তিনি অত্যন্ত কর্মতৎপর, সৃজনশীল ও দক্ষ কর্মকর্তা। তার সমৃদ্ধ অভিজ্ঞতা, আইটির প্রতি অনুরাগ শিক্ষার চলমান অগগ্রতিতে নতুন মাত্রা যোগ করবে।’

উল্লেখ্য, সাবেক শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক গত ১৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগে গত ১ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খানকে শিক্ষা সচিব হিসেবে বদলি করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:৩১ PM . বিভাগঃ .

0 comments for " কাজে যোগ দিয়েছেন নতুন শিক্ষা সচিব "

Leave a reply

    আর্কাইভ