প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
চট্টগ্রামে দুই জামায়াত কর্মী আটক
স্থানীয় প্রতিনিধি: শনিবার গভীর রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। চট্টোগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হাফেজ মোহাম্মদ ওয়ালীওল্লাহ অলী (৩৮) ও মো. আবু বকর ওরফে ইব্রাহিম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা নগরীতে বিভিন্ন সময় নাশকতার ইন্ধনদাতা। জামায়াতের ডাকা রোববারের হরতালে তাদের নাশকতার পরিকল্পনা ছিল।
এদের মধ্যে ওয়ালীওল্লাহ অলী ২০১২ সালে হালিশহর থানায় দায়ের করা দুইটি নাশকতা মামলার আসামী। ইব্রাহিমের বিরুদ্ধেও বিভিন্ন সময় নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
