Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে একটি আতশবাজির কারাখানায় বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে রাজ্যের রাজধানী লক্ষ্নৌয়ের উপকণ্ঠে সিসান্দি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি’র। 

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশের গভর্নর। এছাড়াও গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার এবং কম গুরুতর আহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা দেয়া হবে। মূখ্যমন্ত্রী অখিলেশ যাদব আহতদের যথাযথ চিকিৎসা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৪:২০ PM . বিভাগঃ .

0 comments for " ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত "

Leave a reply

Your Ad Here...

Blogger দ্বারা পরিচালিত.

    আর্কাইভ