প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গার্মেন্টস শ্রমিকদের ঈদ ও পূজার ছুটি ২৯ সেপ্টেম্বর থেকে
সচিবালয় প্রতিবেদক: গার্মেন্টস শ্রমিকদের ঈদ ও পূজার ছুটি পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গার্মেন্টস
শিল্প মলিকরা। পাশা পাশি ঈদ ও পূজার উৎসব বোনাস এবং চলতি মাসের বেতন আগামী ২ অক্টোবরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক আলোচনা সভা শেষে এ আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শ্রমিকরা যাতে স্বজনদের সঙ্গে ঈদ ও পূজা পালন করতে পারেন, সেই কারণে আগামী ২৯ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরে মধ্যে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় তিনি শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ‘ঈদুল আযহা ও পূজায় গার্মেন্টস সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান খান বলেন, ঈদ-পূজার মানুষ যাতে নির্বিঘ্ন ঘরে ফিরতে পারে সে জন্য সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।