প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: চিলির সীমান্তবর্তী আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ৬ দশমিক ২ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৬ মিনিটে দক্ষিণ আমেরিকান দেশ আর্জেন্টিনার চিলি সীমান্তবর্তী স্যান অ্যান্তোনিও দে লস কোব্রেস অঞ্চলের ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
ভূমিকম্পটি ভূগর্ভের ২৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে বলে জানায় চিলির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পটি ভূগর্ভের ২৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে বলে জানায় চিলির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।