Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল মা

জীবন্ত কবর, ভারত উত্তর প্রদেশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে এক শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়েছে তারই সৎ মা। হত্যার অভিযোগে ২২ বছর বয়সী ওই মাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত রোববার অর্চনা নামের ওই নারী শিশুটিকে জীবন অবস্থায় মাটিতে পুতে রাখেন। পরে স্বামীকে জানান, তার মেয়ে হারিয়ে গেছে।

পরে নিজের এক নিকটাত্মীয়ের কাছে মেয়েকে হত্যার ঘটনা স্বীকার করেন ওই মা। আগ্রার এক মন্দিরের পাশে  মেয়েটিকে কবর দেয়া হয়েছিল। পরে পুলিশে খবর দেয়া হয়। তিনি পুলিশকে শিশুটিকে পুতে রাখার স্থান দেখিয়ে দেন। শিশুটির বাবা ওই মন্দিরের পুরোহিত।

পুলিশ জানায়, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি। এ সময় তার মুখে এক খণ্ড কাপড় গোজা ছিল।

ধারনা করা হচ্ছে অর্চনা নিজের দেড় বছরের ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। সতীনের মেয়ের লেখাপড়া আর বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এতে তার সন্তানের ভাগে কম পড়ে যাবে। এ চিন্তা থেকেই তিনি তার সতীন কন্যাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৪৯ PM . বিভাগঃ .

0 comments for " কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল মা "

Leave a reply

    আর্কাইভ