Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কমলাপুর রেলস্টেশন থেকে বিদেশি পিস্তলসহ তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বিদেশি পিস্তলসহ মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। তরিকুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি ট্রেনটি ঢাকা স্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম থেকে বের হওয়ার সময় ওই তরুণকে আটক কর‍া হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের মোজার সঙ্গে গোঁজা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, আটক তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:২৭ PM . বিভাগঃ .

0 comments for " কমলাপুর রেলস্টেশন থেকে বিদেশি পিস্তলসহ তরুণ আটক "

Leave a reply

    আর্কাইভ