Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিক নেবে তানজানিয়া এবং জাম্বিয়া

অনলাইন ডেস্ক: চলতি বছর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী কৃষি ও মৎস্য বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত শ্রমিকের তানজানিয়া এবং জাম্বিয়াতে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও জাম্বিয়া সরকারের যৌথ অনুমোদিত কোম্পানী ভাটি বাংলা এগ্রিটেক বাংলাদেশ & জাম্বিয়া লিমিটেড এর উদ্যোগে চলতি বছরের আগস্ট মাস থেকে এ কার্যক্রম শুরু হয়। 

বিদেশী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃষি ও মৎস্য চাষ কার্যক্রমে বিশেষজ্ঞ শ্রমিক,কৃষি ও মৎস্য কর্মকর্তার একটি দল জাম্বিয়ায় কর্মরত আছেন। পরবর্তী দলটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যাবে। এই দলের প্রত্যেককে প্রবাসী কল্যাণ ব্যাংক এক লক্ষ টাকা করে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করেছে বলে জানান ভার্টি বাংলা এগ্রিটেক বাংলাদেশ & জাম্বিয়া লিমিটেডের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রকল্প পরিচালক আলী নিয়ামত। 

আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্টি বাংলা জাম্বিয়া এবং তানজিয়াতে এক লক্ষ হেক্টর করে দুই লক্ষ হেক্টর আবাদি কৃষি ও জলাশয় একশত বছরের জন্য লিজ (সরকারি বন্দোবস্ত) নিয়েছে। এতে বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত শ্রমিকের তানজেনিয়া এবং জাম্বিয়াতে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। সূত্রঃ বিবিসি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৩২ PM . বিভাগঃ .

0 comments for " বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিক নেবে তানজানিয়া এবং জাম্বিয়া "

Leave a reply

    আর্কাইভ