প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকো কোম্পানির দুই শ্রমিকের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকো কোম্পানির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দু’শ্রমিক হলেন- আল মামুন সুমন (২৬) ও আবু বকরকে (২৮)। আহত দু’শ্রমিক হলেন- তোরাব আলী (৩৫) ও আওলাদ হোসেন (২৬)।
ডেসকো কোম্পানির মিরপুর জোনের ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন জানান, সকালে ১১,০০০ ভোল্টের তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুপুর আড়াইটায় দিকে মামুন ও আবু বকর মারা যান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।