প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীর পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মিন্টু (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভগ্নিপতি আবদুল আউয়াল বলেন, মিন্টু পল্টন মোড়ে একটি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কোম্পানিতে চাকুরী করত। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে অফিস থেকে বের হয়ে গাজীপুরের টঙ্গীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মিন্টুকে মৃত ঘোষণা করেন। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়। নিহত মোস্তাফিজুর রহমান মিন্টু মুন্সীগঞ্জের মোহাম্মদ জিয়াউর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।