প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
দু’টি ট্রাস্টফান্ড গঠনের জন্য ঢাবিকে ১০ লাখ টাকা প্রদান
বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন ও মার্কেটিং বিভাগে ‘তপন বিহারী নাগ ট্রাস্ট ফান্ড’ নামে দু’টি পৃথক ফান্ড গঠন করা হয়েছে।
এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য এডভোকেট তপন বিহারী নাগ পৃথক দু’টি চেকে ১০ লাখ টাকা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ও আইন বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫জন করে ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। উপাচার্য এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তপন বিহারী নাগ ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানান। সূত্রঃ বাসস।
