Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

পাহাড় বেয়ে দুধের ঝর্ণা!

আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ের খাড়া  দেওয়াল  বেয়ে নেমে আসছে শুভ্র ধারা ।

ভারতের রাজস্থানের সিরোহিতে সত্যিই বইলো এমনই দুধের ঝর্ণা ।

গত সোমবার রাজস্থানের এই পাহাড়ি অঞ্চলে বেশ কিছুক্ষণ ধরে বয়ে চলল দুধের নদী। কোনও দৈব লীলা নয়, ঘটনার সূত্রপাত এক দুর্ঘটনা। এদিন সকালে বাহারিঘাটা অঞ্চলে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এক ট্যাঙ্কারচালক। সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় দুধভর্তি ওই ট্যাঙ্কার। জানা গিয়েছে, গুজরাত ডেয়ারি থেকে ২৫,০০০ লিটার দুধ নিয়ে রাজস্থানে আসছিল ওই ট্যাঙ্কার। পথে ঘটে বিপর্যয়। ট্যাঙ্কার ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি।

উল্টে পড়া ট্যাঙ্কার থেকে উপচে পড়া দুধ বয়ে চলে রাস্তার উপর দিয়ে। তারপর তা হুড়মুড়িয়ে নেমে যায় পাহাড়ি ঢাল বেয়ে। ফলে রাতারাতি সিরোহিবাসীর হতচকিত চোখের সামনে দিয়ে সবেগে বইতে থাকে ধবলধারা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে অবশ্য বালতি, ড্রাম, ক্যান নিয়ে দৌড়ন তাঁরা।

অন্যদিকে, উল্টে পড়া ট্যাঙ্কারের জেরে নিশ্চল হয় পাহাড়ি পথ। তৈরি হয় বিশাল যানজট। পরবর্তীকালে ক্রেন এনে ট্যাঙ্কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:০৫ PM . বিভাগঃ .

0 comments for " পাহাড় বেয়ে দুধের ঝর্ণা! "

Leave a reply

    আর্কাইভ