প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।কুসুমপুর সীমান্তে বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জিয়ারুল আহম্মেদ (৩০)। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধানখোলা গ্রামে। বাবার নাম জাকির হোসেন।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে কর্নেল মনিরুজ্জামান জানান, কুসুমপুর সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী বিজিবি ক্যাম্পে খবর দেয়। কুসুমপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে খবরের সত্যতা পান।
তিনি আরও জানান, বুধবার রাতে ৭/৮ জনের বাংলাদেশী গরু ব্যবসায়ী দল মহেশপুরের কুসুমপুর সীমান্ত দিয়ে গরু পারাপার করছিলেন। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে রাজু আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সীমান্তের ৬১ নং মেইন পিলারের ১৮টি সাব পিলারের কাছে রাজুর লাশ পড়ে থাকতে দেখে বিজিবি। সেখান থেকে মৃতদেহ নিয়ে আসা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।