প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
এক যুগ পর ঢাকাই সিনেমাতে 'রিয়া সেন'
বিনোদন ডেস্ক: এক যুগ পর ঢাকাই সিনেমাতে ফিরছেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। ইফতেখার চৌধুরী পরিচালিত রোমান্টিক-কমেডি ধাঁচের একটি সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমায় তার বিপরীতে থাকছেন অভিনেতা মোশাররফ করিম।২০০১ সালে রিয়াজের বিপরীতে ‘মনে পড়ে তোমাকে’ সিনেমাতে অভিনয় করেছিলেন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া।
সিনেমায় রিয়া সেনের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার। তিনি জানিয়েছেন- সিনেমাটির নাম এখনও নিশ্চিত না হলেও, যে দুটি নাম ভাবা হয়েছে সেগুলো হলো - ‘তিন মণ’ এবং ‘মোটকা’। মোশাররফ ও রিয়ার পাশাপাশি সিনেমাতে আরও দেখা যাবে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে।
ইফতেখার জানান-চলতি বছর নভেম্বরে শুটিং শুরু হবে সিনেমাটির। যুক্তরাজ্যেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে।
