Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ইংরেজি মাধ্যম স্কুলের জন্য নীতিমালা করার পরামর্শ


নিজেস্ব প্রতিবেদক: ইংরেজি মাধ্যম স্কুলগুলোর জন্য একটি সুষ্ঠু নীতিমালা করার পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মো: আফছারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাচিবিক বিদ্যা আরও যুগোপযোগী করে এ বিষয়ে শিক্ষকদের চাকুরি অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। 

সভায় জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত এস. ই. এস. ডি. পি. প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে ৪ লাখ ৬ হাজার ১২৩ জন শিক্ষককে সৃজনশীল প্রশ্নের বিষয়ে এবং ১ হাজার ৯৫৭ জন শিক্ষককে পারফর্মেন্স বেইসড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

এছাড়াও টি.কিউ. আই-২ প্রকল্পের মাধ্যমে প্রকল্পের ডিপিপি সংস্থান অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সর্বমোট ৩ লাখ ১২ হাজার ৮০৫ স্কুল ও মাদ্রাসার ২ লাখ ৮৭ হাজার ৭৮ জন শিক্ষকের মধ্যে এ পর্যন্ত ২৩ হাজার ৩৫৭ জনকে সি.পি.ডি. ও টি.ও.টি এবং লিডারশীপ ট্রেনিং-এর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সংশ্লিষ্ট কমর্কর্তাসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫১ PM . বিভাগঃ .

0 comments for " ইংরেজি মাধ্যম স্কুলের জন্য নীতিমালা করার পরামর্শ "

Leave a reply

    আর্কাইভ