প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কোরিয়ার সহোযোগিতায় ওয়াসার নতুন প্রকল্প গ্রহণ
অনলাইন ডেস্ক: ঢাকা ওয়াসা দৈনিক ১৫কোটি লিটার পানি উৎপাদনের লক্ষ্যে সাভারে ’তেতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড নির্মাণ’ প্রকল্প গ্রহণ করেছে। রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দাদের জন্য এ পানি সরবরাহ করা হবে। মোট ৫২১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প আগামী ২০১৬ সালের জুন মাস নাগাদ শেষ হবে। প্রকল্পের মোট ব্যয়ের ৭০ ভাগ কোরীয় সরকার এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসা যোগান দেবে। আজ স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা ওয়াসা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই রটেম কোম্পানির (এইচআরসি) মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং কোরীয় কোম্পানিটির উর্দ্ধতন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুং-জে হু চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,’সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ওয়াসার কার্যক্রম বেশ তাৎপর্যপূর্ণ। কারণ রাজধানীবাসীর চাহিদা পূরণে ঢাকা ওয়াসাকে দিনরাতই জেগে থাকতে হয়।
তিনি বলেন,বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে গত ৫ বছরে ঢাকা ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। ওয়াসার কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ জানান। সূত্রঃ বাসস।
