প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আগামী ৬ অক্টোবর ঈদুল আজহা
নিজেস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৬ অক্টোবর সোমবার ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ২৬ সেপ্টেম্বর শুক্রবার যিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
