Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

প্যারাগুয়ে নৌযান ডুবিতে ৩ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
প্যারাগুয়েতে ঝড়ের কবলে পড়ে ব্রাজিলিয়ান পর্যটকবাহী একটি নৌযান ডুবে তিন জনের প্রাণহানি ও দশ জন নিখোঁজ হয়েছে। ১৪ জন প্রাণে রক্ষা পেয়েছে।

রাজধানী অ্যাসুনসিনো থেকে ৬৫০ কিলোমিটার উত্তরে কার্মেলো পেরালতার কাছের প্যারাগুয়ে নদীতে এ দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবর এএফপি’র।

জাতীয় জরুরি বিভাগের প্রধান আলদো স্লাদিভার বলেন, ঝড়ের কবলে পড়ে নৌযানটি ডুবে যায়। নৌযানে ১৬ ব্রাজিলিয়ান পর্যটক ও প্যারাগুয়ের ১১ ক্রু ছিলেন। ঝড়টি মাত্র ৫ মিনিট স্থায়ী হলেও শক্তিশালী ছিল। ডেকের ওপর যারা ছিলেন তারা সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। যারা নীচে ছিলেন তারা ডুবে মারা গেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৪৩ PM . বিভাগঃ .

0 comments for " প্যারাগুয়ে নৌযান ডুবিতে ৩ জন নিহত "

Leave a reply

    আর্কাইভ