Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চাঁপাইনবাবগঞ্জে ১৫ লাখ টাকার মাদকদ্রব্য আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৪৯২ বোতল ফেনসিডিল ও পাঁচ হাজার ৮৪০টি নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাখর আলী চর এলাকা থেকে এসব আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকাল সাড়ে ৭টার দিকে বাখর আলী এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়।

এ সময় ইঞ্জিন চালিত একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাচালানীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৯২ বোতল ফেনসিডিল ও পাঁচ হাজার ৮৪০টি নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করে।আটক মালামালের মূল্য ১৫ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বলে জানান তিনি।


বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৩৬ PM . বিভাগঃ .

0 comments for " চাঁপাইনবাবগঞ্জে ১৫ লাখ টাকার মাদকদ্রব্য আটক "

Leave a reply

    আর্কাইভ