Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

কর্নেল অলির সম্পদের হিসাব দুদকে দাখিল

নিজস্ব প্রতিবেদক: সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করেছেন এলডিপির চেয়ার‌ম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
 
আজ বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে হাজির হয়ে কমিশনের সচিব মাকসুদুল হাসান খানের কাছে তার সম্পদ বিবরণী জমা দেন কর্নেল (অব.) অলি আহমেদ বলে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে এ নোটিশ করা হয়েছিল। নোটিশে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:১০ PM . বিভাগঃ , .

0 comments for " কর্নেল অলির সম্পদের হিসাব দুদকে দাখিল "

Leave a reply

    আর্কাইভ