প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শক্তিশালি শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে শক্তিশালি শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে প্রতিযোগীতার ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।
খুব বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তাঁরা সংগ্রহ মাত্র ৯৫ রান।
আজ টসে জিতে ব্যাটিংই বেছে
নিয়েছিলেন অধিনায়ক সালমা খাতুন। কিন্তু শুরুটা ছিল একেবারেই যাচ্ছেতাই।
স্কোরবোর্ডে ২ রান উঠতেই বাংলাদেশ হারিয়ে বসে প্রথম উইকেট। আউট হন শাহনাজ
পারভীন (০)। ২২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। নেপালের বিপক্ষে গত ম্যাচে
অপরাজিত অর্ধশতক পেলেও আজ আয়েশা রহমান ছিলেন পুরোপুরি ব্যর্থ। তিনি আউট হন
মাত্র ৭ রানে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যর্থতার পর দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন লতা মণ্ডল ও ফারজানা হক। লতা অপরাজিত থাকেন ৩৪ রানে। ফারজানার ব্যাট থেকে আসে ২২। সালমা ১৪ রান করে দলের সংগ্রহকে মোটামুটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে উদেশিকা শ্রীপালি প্রবোধানি, উইরাক্কদি, চন্দিমা গুনারাত্নে এবং শশীকলা শ্রীবর্ধনে—প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেন।
এদিকে, বাংলাদেশের দেওয়া ৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই বিপদে ফেলে দেয় বাংলার মেয়েরা। মাত্র ১২ রান তুলতেই তারা হারিয়েছে ২ উইকেট। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার মেয়েদের পরে তারা মাত্র ৭০ রানে অল-আউট হয়ে যায়। বাংলাদেশের পান্না ঘোষ মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
এছাড়া রোমানা আহম্মেদ ২ উইকেট ও সালমা খাতুন ১টি উইকেট লাভ করেন।
খুব বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তাঁরা সংগ্রহ মাত্র ৯৫ রান।
আজ টসে জিতে ব্যাটিংই বেছে
নিয়েছিলেন অধিনায়ক সালমা খাতুন। কিন্তু শুরুটা ছিল একেবারেই যাচ্ছেতাই।
স্কোরবোর্ডে ২ রান উঠতেই বাংলাদেশ হারিয়ে বসে প্রথম উইকেট। আউট হন শাহনাজ
পারভীন (০)। ২২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। নেপালের বিপক্ষে গত ম্যাচে
অপরাজিত অর্ধশতক পেলেও আজ আয়েশা রহমান ছিলেন পুরোপুরি ব্যর্থ। তিনি আউট হন
মাত্র ৭ রানে।দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যর্থতার পর দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন লতা মণ্ডল ও ফারজানা হক। লতা অপরাজিত থাকেন ৩৪ রানে। ফারজানার ব্যাট থেকে আসে ২২। সালমা ১৪ রান করে দলের সংগ্রহকে মোটামুটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে উদেশিকা শ্রীপালি প্রবোধানি, উইরাক্কদি, চন্দিমা গুনারাত্নে এবং শশীকলা শ্রীবর্ধনে—প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেন।