Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চেলসির ঘাম ঝরানো জয়

চেলসি
স্পোর্টস ডেস্ক: লিগ কাপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে চেলসি । হোসে মরিনহোর শিষ্যরা ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্ট্যাম্পফোর্ড ব্রিজের এ ম্যাচে।

এর আগে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে ড্র করেছিল ব্লুজরা। শালকে আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুটি ম্যাচেই ১-১ এ ড্র করেছিল মরিনহোর ছাত্ররা।

এ ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলে দেখা পেয়েছিল চেলসি। লোইক রেমির বানানো বলে ক্রট জৌমা হাফ ভলি করে প্রতিপক্ষের জালে বল জড়ান। এরপর ম্যাচের ৩১ মিনিটে লিয়াম ফেনির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান বোল্টনের ম্যাথিউ মিলস।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অস্কারের গোলে লিড নেয় চেলসি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ার ফলে ২-১ এর ব্যবধান নিয়ে মরিনহোর শিষ্যরা মাঠ ছাড়ে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৪৪ PM . বিভাগঃ .

0 comments for " চেলসির ঘাম ঝরানো জয় "

Leave a reply

    আর্কাইভ