প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীতে ৫'শ পিস ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কমলাপুরে পাঁচশ’ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রজব আলী (৪৫)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনে কমলাপুর নামেন রজব আলী। স্টেশনে নামার পর তার গতিবিধি সন্দেহ হলে শরীর তল্লাশী করে বিভিন্ন স্থান থেকে পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য রজব আলীকে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।