Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাবিতে ইংরেজি বিভাগে ভর্তির যোগ্য মাত্র ২ জন!!

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তির জন্য এবছর নতুন নিয়ম চালু করা হয়েছে। যেসব শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ইলেকটিভ ইংরেজির উত্তর দেয়ার নির্দেশনা ছিল। কিন্তু ইলেকটিভ ইংরেজির উত্তর দিতে পারেনি প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী। আবার যারা ইলেকটিভ ইংরেজির উত্তর দিয়েছেন তাদের মধ্যে অনেকেই পাস করতে পারেনি।  বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এবছর মাত্র দুইজন শিক্ষার্থী ইংরেজিতে ভর্তির সুযোগ পেয়েছেন।

ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি জন্য আসন আছে ১২৫ টি। মাত্র দুইজন ভর্তির যোগ্যতা অর্জন করায় উদ্বেগ প্রকাশ করেছেন খ ইউনিটের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন।

তিনি বলেন, এবছর সবচেয়ে খারাপ ফল হয়েছে ইংরেজি বিভাগে। ইংরেজি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীই পাওয়া যাচ্ছে না। বিষয়টি উপাচার্যকে অবহিত করা হয়েছে। এ নিয়ে আমরা বিকল্প কি করা যায় তা ভাবছি।’

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৫টি অংশ ছিল। এগুলো হল- সাধারণ ইংরেজি, বাংলা, ইলেক্টিভ ইংলিশ, সাধারণ জ্ঞান ‘এ’ ও সাধারণ জ্ঞান ‘বি’। শিক্ষার্থীদের ৫টির মধ্যে ৪টি অংশ নিজেদের যোগ্যতাসাপেক্ষে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেক বিষয়ে মোট ২৫টি প্রশ্নে ৩০ নম্বর। ১ ঘণ্টায় মোট ১২০ নম্বরের পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪৮। পাশাপাশি প্রত্যেক বিষয়ে নূন্যতম ৮ নম্বর করে পেতে হবে।

ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা হয়, ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পাসসহ সাধারণ ইংরেজিতে ২০ নম্বর পেতে হবে। তবে ভর্তি পরীক্ষার তিন দিন আগে গত ১৬ সেপ্টেম্বর পরীক্ষায় উত্তরপত্রের বিষয় নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংরেজি বিভাগে ভর্তিচ্ছুকদের জন্য ইলেক্টিভ ইংলিশ অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে সাধারণ ইংরেজিতে ২০ নম্বর পাওয়ার পাশাপাশি ইলেক্টিভ ইংলিশে ১৫ নম্বর পেতে হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২৫ AM . বিভাগঃ , .

0 comments for " ঢাবিতে ইংরেজি বিভাগে ভর্তির যোগ্য মাত্র ২ জন!! "

Leave a reply

    আর্কাইভ