Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আগামীকাল শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ঈদুল আজহা ও পূজা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। প্রথম দিন ২৬ সেপ্টেম্বর বিক্রয় করা হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন এই অগ্রিম টিকিট বিক্রয় করা হবে।

রেলওয়ে সূত্রে আরও জানা যায়, আগামী ৩ অক্টোবর থেকে দেয়া হবে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট। বরাবরের মত এবারো একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

গতবারের মত এবাবও পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিক্রয় হবে ২ অক্টোবরের টিকিট, ২৮ সেপ্টেম্বর বিক্রয় হবে ৩ অক্টোবরের টিকিট, ২৯ সেপ্টেম্বর বিক্রয় হবে ৪ অক্টোবরের টিকিট, ৩০ সেপ্টম্বর বিক্রয় হবে ৫ অক্টোবরের টিকিট। এবং আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে রেলওয়ে ফিরতি অগ্রিম টিকিট বিক্রি। ৩ অক্টোবর বিক্রয় হবে ৭ অক্টোবরের ফিরতি টিকিট। ধারাবাহিকভাবে ১১ অক্টোবর পর্যন্ত ফিরতি অগ্রিম বিক্রি করা হবে।

এছাড়া ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেয়া হবে। এ  সময় অতিরিক্ত ৭৭টি কোচ সংযোজন করা হবে। পাশাপাশি ঈদের তিন দিন আগে থেকে মোট পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে বলে রেল বিভাগ সূত্রে জানায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:৩১ PM . বিভাগঃ .

0 comments for " আগামীকাল শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি "

Leave a reply

    আর্কাইভ