প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৫
স্থানীয় প্রতিনিধি: গাজীপুরের বাইমাইল এলাকায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ হতাহতের ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর বাইমাইল ব্রীজের পশ্চিম পাশে সংঘটিত এ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। এসময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তবে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান,উদ্ধার অভিযানের পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান ওসি।