প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
২০১৫ সালে কমবে মূল্যস্ফীতি
নিজেস্ব প্রতিবেদক: ২০১৫ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪
শতাংশ। অন্যদিকে কমবে মূল্যস্ফীতি। এটি দাঁড়াবে ৬ দশমিক ৫ শতাংশে, যা তার
আগের বছর ছিল ৭ দশমিক ৪ শতাংশ। এমনই পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক
(এডিবি)।
বৃহস্পতিবার সকালে নগরীর আগারগাঁওয়ের এডিবি’র ঢাকা অফিসে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক ২০১৪’ এর আপডেট বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় ব্যাংকটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এডিবি’র প্রত্যাশা ২০১৫ সালে বাংলাদেশের জিডিপি হবে ৬.৪। যেখানে ২০১৪ অর্থ বছরে জিডিপি নির্ধারণ করা হয়েছিলো ৬ দশমিক ১।
মূল্যস্ফীতি কমার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতি ৭ দশমিক ৪ থেকে কমে ৬ দশমিক ৫ এ নেমে আসবে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবি’র প্রিন্সিপাল ইকোনমিস্ট মোহাম্মদ জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেকটর কাজুহিকো হিগোউচি।