Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

৪র্থ দিনে ফেলানি হত্যার পুনঃবিচারের শুনানি

জাতীয়: ৪র্থ দিনের মতো চলছে ফেলানি হত্যার পুনঃবিচারের শুনানি। 

গত ২২ সেপ্টেম্বর কুচবিহারের বিএসএফের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচার কাজ শুরু হয়।

ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আবু হানিফ, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোফাজ্জল হোসেন আকন্দসহ ৪ সদস্যসের প্রতিনিধি দলকে বিশেষ আদালতে সাক্ষ্য দিতে প্রস্তত রাখা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই ভারতে যাওয়ার কথা বলে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হন।

২০১৩ সালের ১৩ আগস্ট বিচারিক কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষী দেন ফেলানীর বাবা ও মামা। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিশেষ আদালত অমিয় ঘোষতে বেকসুর খালাস দেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:৪৫ PM . বিভাগঃ .

0 comments for " ৪র্থ দিনে ফেলানি হত্যার পুনঃবিচারের শুনানি "

Leave a reply

    আর্কাইভ