প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
'আনসারুল্লাহ বাংলা টিমে'র দুই সদস্য আটক
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিমে'র দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন‑ মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহি তানজিল (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, ৩টি মোবাইল ফোন সেট, ২টি পেনড্রাইভ ও ৩টি সিডি উদ্ধার করা হয়েছে।
গতকাবল বুধবার রাতভর রাজধানীর সেগুনবাগিচা ও রমনার ইস্কাটনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে কার্যক্রম শুরু বিষয়ে সম্প্রতি আল-কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির দেওয়া ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল।
এছাড়া তারা সিরিয়ায় নুসরা ব্রিগেডে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আল-কায়দার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা করছিল বলেও তারা স্বীকার করেছে।
