Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

স্ত্রীর সামনে স্বামীকে জবাই

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সদরের বারবৈকা এলাকায় স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে শাহাবুদ্দিন নামের এক গাড়ি ব্যবসায়ীকে জবাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত শাহাবুদ্দিন বারবৈকা এলাকার ইব্রাহিম সওদাগরের ছেলে। তবে এ হত্যাকাণ্ডের নির্দিষ্ট কারন নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় মুখোশধারী ৬-৭ জন দুর্বৃত্ত। এসময় বাড়ির কুকুর চেঁচামেচি শুরু করলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন শাহাবুদ্দিনের স্ত্রী আসমাউল হোসনা কুসুম।

তিনি বের হলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং  হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে নিজের ঘরের মেঝেতে ব্যবসায়ী শাহাবুদ্দিনকে জবাই করে পালিয়ে যায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:১২ PM . বিভাগঃ .

0 comments for " স্ত্রীর সামনে স্বামীকে জবাই "

Leave a reply

    আর্কাইভ