প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
বোকো হারাম প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বিদ্রোহী সংগঠন বোকো হারামের প্রধান আবু বকর শেকু নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ওলুকোলাদে রাজধানী আবুজায় সাংবাদিকদের বলেছেন, বুধবার দেশটির বর্নো রাজ্যের কন্ডুগা নামক শহরে সেনা অভিযানে লম্বা দাঁড়িওয়ালা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ বাশির। সেনাবাহিনীর দাবি, নিহত বাশিরই আসলে আবু বকর শেকু।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম এ ধরনের দাবি করা হলো। নাইজেরিয়ান সেনাবাহিনী আরও দাবি করছে, আবু বকর শেকু বিভিন্ন উপনাম ব্যবহার করত। আর এই বাশিরও তার একটি ছদ্মনাম।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ ও ২০১৩ সালে নাইজেরিয়ার নিরপত্তা বাহিনী আবু বকর শেকুর নিহতের দাবি করেছিল। কিন্তু এবারই প্রথম দেশটির সেনাবাহিনী শেকুর নিহতের বিষয়টি দাবি করল।

সূত্র : বিবিসি/টাইমস অব ইন্ডিয়া।