Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

পঞ্চম ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচ জেতার পর পঞ্চম ম্যাচে এসে অপেক্ষাকৃত দুর্বল দল মালাগার কাছে পয়েন্ট হারালো স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। 

বুধবার মালাগার লা রোসেলেদা স্টেডিয়ামে খেলতে গিয়ে গোল শূন্য ড্র করেছে মেসি-নেইমাররা। ফলে ২০১৪-১৫ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারালো লুইস এনরিকের শিষ্যরা।
ঘরের মাঠে খেলতে নেমে আগে রক্ষণ, পরে আক্রমণ এই নীতিতে রণকৌশল সাজায় মালাগা কোচ জাভি গার্সিয়া। আর তাতেই মাত করে ইদ্রিস কামিয়ানি বাহিনী। আন্দালুসিয়ান ক্লাবটির রক্ষণে বারবার হামলে পড়েও নিস্ফলা থাকতে হয় বার্সার বিখ্যাত আক্রমণ ভাগকে।
খেলার ৬৭ শতাংশ সময় বল বার্সার পজেশনে ছিল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করা যাকে বলে সেটা দেখা যায়নি মেসিদের খেলায়। খেলার ৪১ মিনিটে এগিয়ে যেত পারত লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু জর্ডি আলবার সাজানো বলে পা ছোঁয়াতে পারেননি আর্জেন্টাইন তারকা মেসি।

দ্বিতীয়ার্ধেও প্রকার হতাশই করেছেন নেইমার-পেদ্রো রদ্রিগেজরা। ফলে বিরতির পর অনেকটা বাধ্য হয়েই দুই পরিবর্তন নিয়ে আসেন এনরিকে। কিন্তু শেষ পর্যন্ত মুনির এল হাদ্দাদি ও সান্দ্রো রামিরেজের ‘তুরুপে’ও শেষ কাজটা হয়নি। ফলে খেলা শেষ হয় গোল শূন্যভাবেই।

এই ড্রয়ের পরও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। পাঁচ খেলায় চার জয়ের সাথে একটি ড্র করে কাতালনিয়ার ক্লাবটি। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ারও সমান পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ১১ পয়েন্ট। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের ঝুলিতে ১০ ও ৯ পয়েন্ট।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:৩৭ AM . বিভাগঃ , .

0 comments for " পঞ্চম ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা "

Leave a reply

    আর্কাইভ