প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আইএস এর সমালোচনা করায় নারী আইনজীবীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: এক নারী করেছে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে সমালোচনা করায় ঐ নারী আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে তারা।
এ বিষয়ে জাতিসংঘ জানায়, ইরাকের মসুল শহরের নারী আইনজীবী সামিরা সালেহ আল-নুয়ামি সামাজিক সাইট ফেসবুকে আইএসের সমালোচনা করে পোস্ট দেন। মসুল যুদ্ধবিধ্বস্ত শহর বলে উল্লেখ করেন।
এরপরই আইএস জঙ্গি বাহিনী তাকে প্রকাশ্যে হত্যা করে। তবে কবে এই আইনজীবীকে হত্যা করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, আইএসের ঘোষিত ইসলামিক আদালতে এই আইনজীবীকে দোষী সাব্যস্ত করার পর জনসমুখে তাকে হত্যা করা হয়।
