Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

মেহেরপুরে হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মাবিয়া হত্যা মামলার ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বার।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট কাজী শহিদুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম কৌসুলীর দায়িত্ব পালন করেন।

মামলার এজাহারে জানা গেছে, ২০০৭ সালের ৩ জানুয়ারি মুজিবনগর উপজেলার গোপীনাথপুরের জবেদ আলীর মেয়ে মাবিয়াকে আসামিরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দারিয়াপুর বিজিবি ক্যাম্পের ১’শ গজ দূরের একটি মাঠে ফেলে রেখে যায়। পর দিন মাবিয়ার ভাই বাছেদ আলী বাদী হয়ে মুজিবনগর থানায় দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বরাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত শেষে একই বছরের ১৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোবারক হাওলাদার। সাক্ষ্য প্রমাণে তিন আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাদের এ কারাদণ্ড দিয়েছেন আদালত।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৪৪ PM . বিভাগঃ .

0 comments for " মেহেরপুরে হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড "

Leave a reply

    আর্কাইভ