Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ইয়াবা ও টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ৪২ হাজার নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া এলাকার মো.মোস্তাফিজ,আমানে আলম ও খানে আলম।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান পাটোয়ারী জানান, আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন খবর পেয়ে আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:০৫ PM . বিভাগঃ .

0 comments for " ইয়াবা ও টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক "

Leave a reply

    আর্কাইভ