Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানী, বিদ্যুৎস্পৃষ্ট,
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কাঁঠালবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম গোপালগঞ্জ সদরের পলপুর গ্রামের আবু সাইদ উকিলের ছেলে।

নিহতের চাচা কাউসার জানান, বৃহস্পতিবার সকালে কাঁঠালবাগানের ২৫৫, ফ্রি স্কুল স্ট্রিট রোডে নির্মাণাধীন ভবন সুগন্ধা মামণি হেভেন অ্যাপার্টমেন্টে কাজ করতে যান নির্মাণ শ্রমিক নুরুল ইসলাম (২৫)। পৌনে নয়টার দিকে ভবনে রড নিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগে।

এসময় নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:৫০ AM . বিভাগঃ .

0 comments for " রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ