Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

জেলেরদ্বীপ থেকে ৯০ লাখ টাক‍ার ইয়াবা উদ্ধার

স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের জেলেরদ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারী চক্রের কাউকে আটক করা যায়নি।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জেলেরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাক‍া বলে জানান মহসীন রেজা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:২১ PM . বিভাগঃ .

0 comments for " জেলেরদ্বীপ থেকে ৯০ লাখ টাক‍ার ইয়াবা উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ