প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
‘২০ দলীয় জোট অটুট আছে, জোট থেকে একটি দলও যায়নি'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০ দলীয় জোট অটুট আছে এ জোট থেকে একটি দলও যায়নি'।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'লোভ ও প্রলোভনে দুই একজন জোট ছোড়ে চলে যেতে পারে। এতে জোটের কোনো সমস্যা হবে না।
জনগণের আন্দোলনের স্রোতে খড়কুটোর মতো ভেসে যাবে এ অবৈধ সরকার।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাই ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাই ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’