প্রকাশকালঃ
মঙ্গলবার, ৭ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
আবারও ট্রেনে আগুন : চার সদস্যের তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসে আগুন । ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয় ‘দুর্বৃত্তরা’।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পূর্ব রেলের জিএম তাফাজ্জল হোসেন।
