প্রকাশকালঃ
শনিবার, ১১ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাড়ছে বাংলাদেশি সৈন্য
নতুন করে আরো ৬০০ জন বাংলাদেশি সৈন্য যোগ হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে।শুধু তাই নয় শান্তিরক্ষীদের ৬.৭৫ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়ছে। একক দেশ হিসেবে বাংলাদেশই হচ্ছে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সৈন্য সরবরাহকারী রাষ্ট্র এবং এই সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮২৬।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শুক্রবার রাতে এই দুটি তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সিকিউরিটি কাউন্সিলের ২১০০ নম্বরের রেজ্যুলেশন অনুযায়ী মালিতে নতুন একটি মিশন খোলা হচ্ছে। সেখানে ১১ হাজার ২০০ সৈন্য এবং ১ হাজার ৪৪০ পুলিশসহ মোট ১২ হাজার ৬৪০ জন শান্তিরক্ষী নেয়া হবে।“ইতোমধ্যে ৭ হাজারের কিছুবেশি জনকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নেয়া হয়েছে।এবং বাংলাদেশ থেকে অন্তত ৬০০ জন সৈন্য নেয়া হবে।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের প্রশংসিত ভূমিকার কারণেই বাংলাদেশ থেকে শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি।চারটি মহাদেশে ১৬টি মিশনে ১১৬ দেশের মোট ১ লাখ ১৩ হাজার ৭৬৬ জন সৈন্য ও পুলিশ দায়িত্ব পালন করছেন শান্তিরক্ষীরা। এর মধ্যে বাংলাদেশের ৮ হাজার ৮২৬ জন।