প্রকাশকালঃ
শনিবার, ১১ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
তালেবান হুমকির মধ্যেই পাকিস্তানে সধারন নির্বাচনের ভোট গ্রহন শুরু
আজ শনিবার পাকিস্তানে স্থানীয় সময় সকাল আটটায় সাধারণ নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তা একটানা চলবে।তালেবান গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই পাকিস্তানের ঐতিহাসিক এ নির্বাচন চলছে। এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।৬৬ বছরের ইতিহাসে সিংহ ভাগ সময় রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক বাহিনীর দখলে ছিল দেশটি, এ কারণে এর আগে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়নি।
জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হবে। অন্য আসনগুলো সংরক্ষিত। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৭০ হাজার।নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৯ হাজার ৮০১টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৩ হাজার ৪৫১টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ হাজার ৮৯৫টি ভোটকেন্দ্র অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালেবান হুমকির কারনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনে ছয় লাখ নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার সেনাসদস্য রয়েছেন। সবচেয়ে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
