Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের জন্য বাংলাদেশকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্বপালন করেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন এবং প্রথম সভায় যোগদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নয় সদস্যের এই কমিটির অন্য আট প্রভাবশালী সদস্য রাস্ট্র হলো- চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল। সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে বাংলাদেশ এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৩৪ PM . বিভাগঃ , .

0 comments for " জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ "

Leave a reply

    আর্কাইভ