Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

উপ-নির্বাচনের সহিংতায় গুলিতে যুবক নিহত

স্থানীয় প্রতিনিধি: উপ-নির্বাচনের সহিংতায় গুলিতে যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সহিংসতায় বাবুল মিয়া (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। বাবুল মিয়া চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে।

রোববার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে পেটুয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক হামদুর সমর্থক ও অপর প্রার্থী জাকির হোসাইন শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে বাবুল মিয়া সহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬/১৭ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিকেলে আশঙ্কাজনক অবস্থায় বাবুল মিয়াকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৩৩ AM . বিভাগঃ .

0 comments for " উপ-নির্বাচনের সহিংতায় গুলিতে যুবক নিহত "

Leave a reply

Your Ad Here...

Blogger দ্বারা পরিচালিত.

    আর্কাইভ