Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

চীনের শিনজিয়াং অঞ্চলে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিনজিয়াং অঞ্চলে সিরিজ বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।

স্থানীয় কমুনিস্ট পার্টির নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ওই অঞ্চলের লুনতাই কাউন্টির একটি দোকানে প্রথম বিস্ফোরণটি হয়। পরে এর নিকটবর্তী শহরগুলোতে আরো দুটি বিস্ফোরণ ঘটে। 

পত্রিকাটি আরো জানায়, এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এসব বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে শিনজিয়াংয়ের উইঘুর মুসলিম জনগোষ্টি এবং চীনা হান বাসিন্দাদের মধ্যে সৃষ্ট উত্তেজনার কারণে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।

গত জুলাই মাসে কাশগড় শহরে পুলিশ ও মুসলিম জনগোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছিল। গত ২৮ জুলাইয়ের ওই সহিংস ঘটনার দায়ে সম্প্রতি ১৭ জন আঞ্চলিক কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে বলে গত রোববার চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে। শিনঝিয়াংয়ের শাচে কাউন্টির দুটি শহরে চালানো ওই হামলায় প্রায় ১শ পুলিশ, সরকারি কর্মকর্তা এবং বেসামরিক লোকজন নিহত হয়েছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:১৬ AM . বিভাগঃ .

0 comments for " চীনের শিনজিয়াং অঞ্চলে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ২ "

Leave a reply

    আর্কাইভ